"আজ তুমি যাকে যেভাবে কষ্ট দিচ্ছো, ঠকাচ্ছো, অবহেলা করছো, ইমোশন নিয়ে খেলতেছো, প্রতারণা করছো। ভেবো না যে তুমি পার পেয়ে যাবে। অতটা সোজা মনে করো না।
হঠাৎ কোন একদিন আসবে যেদিন তুমি ঠিক একই ভাবে কারোর দ্বারা কষ্ট পাবে, ঠকে যাবে, অবহেলিত হবে, প্রতারিত হবে। আর সেই দিনটা খুব বেশি দূরে নয়... অপেক্ষায় থেকো!!
.
জানো তো এই পৃথিবীটা কিন্তু গোল। এখানে তুমি যা করবে, যে অন্যায় করবে, যে পাপ করবে, তা ঠিক ঘুরেফিরে কোন একদিন তোমার কাছে চলে আসবেই। আসতে বাধ্য...
তোমার কারণে যদি কারোর চোখ থেকে এই ফোটা পানিও পড়ে যায়, অপেক্ষায় থাকো কেউ একজন তোমার চোখ থেকে শত শত ফোটা পানি পড়ার কারণ হবে!!
.
দিনের পর দিন যার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করে আসতেছো। একটু একটু করে একটা মানুষের বিশ্বাস নিয়ে মন মতো খেলতেছো। অথচ ও পাশের মানুষটা তোমার ছলনা কিছুই বুঝতে পারেনি, তাই বলে ভেবো না তুমি জিতে গেছো।
অপেক্ষা করো একই ভাবে কেউ না কেউ তোমার ভালোবাসা নিয়ে মিথ্যে অভিনয় করে যাবে, তোমার বিশ্বাস নিয়ে খেলবে!!
.
আমি নিজেও এটা খেয়াল করেছি। যদি কখনো কারো সাথে খারাপ ব্যবহার করেছি তো অন্য কোন দিন কেউ একজন তারচেয়েও বেশি খারাপ ব্যবহার আমার সাথে করেছে।
যদি কখনো কাউকে অবহেলা করেছি তো বিনিময়ে কারো কাছে তারচেয়েও বেশি অবহেলা আমাকে সহ্য করতে হয়েছে। কেউ কিছু দেখে না জানে না কিন্তু প্রকৃতি সবকিছুই দেখে!!
.
কথায় আছে, "যেমন কর্ম তেমন ফল" অর্থাৎ তুমি যেমনটা করবে তেমন ফল পাবেই। হয়তো আগে পাবে, না হলে পরে। কিন্তু পাবেই, এটা আটকাতে পারবে না। শুধু তুমি না, কেউই আটকাতে পারেনি আর পারবেও না। মনে রাখো, প্রত্যেক মানুষই তার নিজ নিজ কর্মের ফল পায়। তুমি চাও কিংবা না চাও পাবেই!!
.
পৃথিবী ঘুরে ঘুরে দিন আসবে দিন যাবে। সবকিছু ধীরে ধীরে পুরনো হতে থাকবে। সবাই সবকিছু ভুলে যাবে। তোমার করা অন্যায়গুলোও হয়তো সবাই ভুলে যাবে। ভুলে যাবে তুমিও।
কিন্তু বিশ্বাস করো প্রকৃতি কিছুই ভুলেনি, অক্ষরে অক্ষরে সব মনে রেখে দিয়েছে। এই দুনিয়ার মানুষের কাছ থেকে পাওনা হিসাব হয়তো তুমি নাও পেতে পারো, কিন্তু প্রকৃতি কখনো পাওনাদারকে ঠকায় না। সময় মতো সব হিসাব তোমাকে দিয়ে যাবে। প্রকৃতি তার কথা রাখে, রাখবে!!"
.
লিখাঃ Asadur Rahman Hadi.
– এই যে মিস্টার বাদাম . কথাটা শুনে বন্ধ মুখ টা হা হয়ে গেলো। পার্কের টুলে বসে বসে বাদাম খাচ্ছি। এমন সময় মেয়েলী কন্ঠে এমন ডাক। এটা নিশ্চই কল্পনার বাইরে। . – এই আমার নাম আছে। আর আপনি অাগন্তুক কোথা থেকে এসে আমাকে মিস্টার বাদাম বলছেন?? – অামি অাপনার নাম জানি না তাই বাদাম খাচ্ছেন দেখে ওটা বললাম। – মাথায় সমস্যা??? – থাকতেও পারে। – ওই অাপনি অামাকে পাগল ভাবছেন?? – হতেও তো পারেন। – অাপনাকে অাপনাকে – কি?? – অামার মাথা। – তো এটা বলতে এরকম করা লাগে?? – ওহহ এই অাপনি কে?? – এতক্ষন যার সাথে ঝগড়া করছেন. – ও মোর খোদা অামারে উঠাই নাও না ক্যান। – দাড়ি বা মই কিছু তো খোদায় দিলো না উঠবেন কি করে?? – অাপনি কি পাবনা থেকে এসেছেন?? – মরতে যাবো পাবনা?? – তো অামাকে মারতে অাসছেন কেন?? – মারতে অাসলে তো সেই কখন মেরে ফেলতাম। – তো কেন এসেছেন?? – অাপনাকে নিতে। – কোথায়?? – পাবনায়। – অাপনার মাথায় সমস্যা অাপনি যান। – অাসুন তো। – কোথায়?? – অামার সাথে। – দেখুন অামার একজনের সাথে দেখা করার কথা। – লাগবেনা সেটা। – অাপনাকে অামি চিনিনা অাপনার সাথে কোথায় যাবো?? – এতক্ষন কথা বলার পরও অচেনা?? – হুমম ...